1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায় রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক পেছাচ্ছে মেডিকেলে ভর্তি, ৪ ডিসেম্বর হচ্ছে না এমবিবিএস-বিডিএস পরীক্ষা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম অবশেষে ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া স্কুলের মিড-ডে মিলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

‎

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

‎

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা  নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মিড-ডে মিলের দুধ ও অন্যান্য সামগ্রী চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি মুদি দোকান থেকে চুরি যাওয়া দুই কার্টন দুধ উদ্ধার করা হয়েছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, এই চুরির ঘটনায় কুন্ডা নয়াপাড়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়ার (২৫) নাম উঠে এসেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

‎বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাবারক মিয়া জানান, গত ১৭ অক্টোবর সকালে বিদ্যালয়ে এসে তিনি একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখেন শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী নেই। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেন।

‎‎তিনি আরও বলেন, “শিশুদের খাবার চুরি, এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

‎‎খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় শামসুল হক ভূঁইয়ার মুদি দোকানে দুই কার্টন সরকারি দুধের সন্ধান পাওয়া যায়।

‎‎এ বিষয়ে দোকানদার শামসুল হক ভূঁইয়া বলেন, কুন্ডা নয়াপাড়ার আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়া আমার দোকানে এসে দুধগুলো রেখে যায় এবং বিক্রির পর টাকা পরিশোধ করার কথা বলে ৫০০ টাকা অগ্রিম নিয়ে যায়। তবে এগুলো যে স্কুলের বরাদ্দের দুধ তা আমি জানতাম না।”

‎

‎তবে নিজের বিরুদ্ধে আনা চুরির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাদির মিয়া বলেন, আমি চুরি করিনি। বিদ্যালয়ের কমিউনিটি ক্লিনিকের সামনের হল ঘরের সামনে থেকে কুড়িয়ে পেয়েছি।

‎‎তার এই বক্তব্য নিয়ে এলাকাবাসীর মধ্যে হাস্যরস ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

‎

‎এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি থানায় অবহিত করেছি। পুলিশ তদন্ত করছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি শিশু খাদ্য নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

‎

‎এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক,  এলাকাবাসী ও সচেতন মহল।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com