1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন  নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া স্কুলের মিড-ডে মিলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন ফুলছড়ি উপজেলার নৌকায় দুই জমজ সন্তান প্রসব করলেন প্রসূতি মা সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের ৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট

নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

মান্দা ( ন‌ওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

 

মৃত নারীর হাতে শাঁখা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা গেলে পরবর্তী সময়ে তা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com