
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ দক্ষিণপাড়া গ্রামে একটি মসজিদের গেট দিয়ে সাপ বের হয়ে যেতে দেখা গেছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে যোহরের আজানের ঠিক আগমুহূর্তে এই দৃশ্য দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,মসজিদের মুয়াজ্জিন মোঃ আয়ুব সরদার প্রথমে সাপটিকে দেখতে পান। এ সময় সাপটি মসজিদের গেট দিয়ে বের হয়ে চলে যায়। ঘটনাটি দেখে মসজিদে আসা মুসল্লি ও স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সবুজ বাংলার সাধারন সম্পাদক মোঃ ফজলে রাব্বী জানান,এটি দাঁড়াশ সাপ,এটি নির্বিষ। এরা সাধারনত ইঁদুর ,টিকটিক,ব্যাঙ,পাখির বাচ্চা,পাখির ডিম খেয়ে থাকে,এই সাপ কৃষকের বন্ধু। এটি আবাসিক সাপ। বাংলাদেশের সব অঞ্চলেই এদের দেখা মিলে।