1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, সমঝোতার অভিযোগ কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক   ‘সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ  ভূরুঙ্গামারীতে এইচএসসি-আলিমের ফলে এগিয়ে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই  রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রায় ৭০ চরমপন্থি সলঙ্গায় এইচএসসি-আলিমে মিশ্র ফল, এগিয়ে দুই প্রতিষ্ঠান বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩ 

‘সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মোঃ জহুরুল ইসলাম মাস্টার। ‘সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—এই স্লোগান সামনে রেখে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি সর্বস্তরের মানুষের সমর্থন চেয়েছেন।

 

সম্প্রতি তাঁর নির্বাচনী প্রচারসংবলিত একটি ব্যানার প্রকাশ্যে এসেছে। এতে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও ভালোবাসার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় তুলে ধরা হয়েছে। ব্যানারে ‘আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে’ স্লোগানও উল্লেখ করা হয়েছে।

 

জহুরুল ইসলাম মাস্টার ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া তিনি সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। নির্বাচনী ব্যানারে তাঁকে একাধিকবার কারানির্যাতিত নেতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

 

প্রার্থিতার বিষয়ে জহুরুল ইসলাম মাস্টার বলেন, “আমি দীর্ঘদিন ধরে ব্রহ্মগাছা ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে কাজ করছি। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। কোনো বৈষম্য নয়, সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। এ জন্য আমি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

 

চেয়ারম্যান পদে প্রার্থিতা সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন প্রত্যাশা করছেন। তাঁর নির্বাচনী স্লোগানে দল-মতনির্বিশেষে সবার জন্য উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

 

তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। দলীয় মনোনয়ন ও স্থানীয় ভোটারদের সমর্থনের বিষয়টি সামনে রেখেই জহুরুল ইসলাম মাস্টারের প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com