1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা অভিযোগ নিয়ে পুলিশে গিয়ে বিপাকে উরফি জাভেদ নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে অনলাইন ডেস্ক  চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়? ঢাকা-টোকিও যৌথ বিবৃতি বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান চালকের ছদ্মবেশে মাদক বিক্রি, ১৫৫ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার ২৭ অক্টোবর আজকের নামাজের সময়সূচি বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জিএম কাদের চার বছর পেরিয়ে পঞ্চমে দৈনিক শ্যামল বাংলা, “দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের”শুভেচ্ছা ছোট মাহির কাঁধেই ‘নাম্বার নাইন’-এর ভার!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান চালকের ছদ্মবেশে মাদক বিক্রি, ১৫৫ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর চাচাপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমুল ওরফে নাজু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত সোনার্দ্দির ছেলে।

 

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে এসআই জিয়াউর রহমানের পরিচালনায় গত ২৬ অক্টোবর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতেপুর ইউনিয়নের শানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে শানপুর চাচাপাড়া থেকে ১৫৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ভ্যান, একটি বাটন মোবাইল ফোন এবং গাঁজা বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল দীর্ঘদিন ধরে ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।

 

এ ঘটনায় নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com