মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর চাচাপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমুল ওরফে নাজু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত সোনার্দ্দির ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে এসআই জিয়াউর রহমানের পরিচালনায় গত ২৬ অক্টোবর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতেপুর ইউনিয়নের শানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শানপুর চাচাপাড়া থেকে ১৫৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ভ্যান, একটি বাটন মোবাইল ফোন এবং গাঁজা বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল দীর্ঘদিন ধরে ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat