1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বসতভিটায় বিদ্যুতের খুঁটি, অপসারণের দাবিতে মানববন্ধন কিশোর স্বাধীন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন বেনাপোল সীমান্তে ভারতে পাচারের আগেই ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন   চুয়াডাঙ্গায় বাসি খাবার বিক্রির অভিযোগে বিরিয়ানি হাউজেকে ২০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ চারজন আহত সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হাওরাঞ্চলে কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ৭৪৩ কোটি টাকার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু জানুয়ারিতে, বদলে যাবে ২২ জেলার যোগাযোগ ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট 

চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন  

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেষ্ট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয়টি। অভিযোগ উঠেছে প্রশ্নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে। সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর পরিক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সত্য উদঘাটনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

 

অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জনি ফটোকপি দোকান থেকে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার ঘটে। পরে ঘটনাটি জানার পর জনি ফটোকপি দোকানে অভিযান চালায় সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম। অভিযানে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা মেলে।

 

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে জনি ফটোকপির দোকান থেকে ২০২৭ সালের এসএসসি টেস্ট পরিক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফাঁস হওয়া প্রশ্ন পত্রের পরিক্ষা স্থগিত করা হয়েছে।

 

এই ঘটনাটি জানার পর জেলা প্রশাসন ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে আলোচনা সভা করেন। সভায় তিনি জানান, বিদ্যালয়ের পরিক্ষা কমিটির সকল সদস্যকে শোকজ করা হবে।

 

এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘প্রশ্নপত্রের ফাঁস হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।’

 

এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘গতরাতে ২০২৭ সালের এসএসসি টেস্ট পরিক্ষা বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হয়। এরপর বাংলা পরিক্ষা স্থগিত করা হয়েছে। এই স্থগিত পরিক্ষাটি আগামী শনিবার ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ঘটনাটি কারা ঘটিয়েছে এব্যাপারে প্রশাসন কাজ করছে। প্রশ্ন প্রত্র ফাঁস হওয়ার ঘটনায় কোন শিক্ষক জড়িত থাকলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com