1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বসতভিটায় বিদ্যুতের খুঁটি, অপসারণের দাবিতে মানববন্ধন কিশোর স্বাধীন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন বেনাপোল সীমান্তে ভারতে পাচারের আগেই ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন   চুয়াডাঙ্গায় বাসি খাবার বিক্রির অভিযোগে বিরিয়ানি হাউজেকে ২০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ চারজন আহত সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হাওরাঞ্চলে কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ৭৪৩ কোটি টাকার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু জানুয়ারিতে, বদলে যাবে ২২ জেলার যোগাযোগ ব্যালন ডি’অর মাহেন্দ্রক্ষণ আজ, কার ভাগ্যে জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট 

সিরাজগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই ‘কালবেলা’র এগিয়ে চলার শক্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিরাজগঞ্জে দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে দৈনিক কালবেলা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধির কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, কালবেলা অগ্রযাত্রার শুরু থেকেই বস্তুনিষ্ঠতা ও সাহসিকতায় পাঠকের মন জয় করে নিয়েছে। কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা একজন ডায়নামিক সম্পাদক। কালবেলার প্রকাশকের দায়িত্বে রয়েছেন আরেক ডায়নামিক ব্যক্তিত্ব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। তাদের নেতৃত্বে কালবেলা এগিয়ে যাচ্ছে।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস ও বেলকুচি উপজেলা প্রতিনিধি পারভেজ আলী। এ ছাড়া বর্ষপূর্তিতে কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার এবং আমাদের সময় ও জিটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।

 

 

 

 

অনুষ্ঠানে কালবেলার রায়গঞ্জ প্রতিনিধি নুরুল হক নয়ন, কাজিপুর প্রতিনিধি মিজানুর রহমান, উল্লাপাড়া প্রতিনিধি শাহ আলী জয় ও কামারখন্দ প্রতিনিধি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

এর আগে শনিবার সন্ধ্যায় কালবেলার বর্ষপূর্তি উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী এস এম সোহরাওয়ার্দী শান্তা, সিরাজগঞ্জের জনপ্রিয় কণ্ঠশিল্পী সূর্য বারী, শামস-ই-এলাহী অনু এবং বাউলশিল্পী কারিমুল ইসলাম সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com