1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২ শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ৪৯ বিজিবির অভিযানে ২৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন পণ্য আটক তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতি, ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ ডিসির

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

 

নাটোরের বড়াইগ্রামে তাবাসুম পরিবহন ও দেশ ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসুম পরিবহনের একটি বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। অন্যদিকে দেশ ট্রাভেলসের একটি বাস নাটোর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

 

 

আরও জানা গেছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 

 

 

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com