1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২ শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ৪৯ বিজিবির অভিযানে ২৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন পণ্য আটক তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতি, ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ ডিসির

তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের তাড়াশে হাঁস-মুরগি রক্ষায় শিয়াল মারার জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর আট বছর বয়সী ছেলেসহ প্রতিবেশী আরেক শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির হাঁস-মুরগি শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোঁয়াড়ের দরজায় জিআই তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন আফরোজা খাতুন। শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর আট বছর বয়সী ছেলে খোঁয়াড়ের দরজা খুলতে গেলে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে।

 

ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান আফরোজা। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী আরেক শিশুও বিদ্যুতায়িত হয়।

 

একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুতের মূল সুইচ বন্ধ করেন। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আফরোজা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত ও আহতদের স্বজন এবং স্থানীয় কলেজশিক্ষক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

 

তবে এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম জানান,বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো তথ্য পায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com