1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধিঃ 

 

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড ডাটা কালেকশন কার্যক্রমে প্রতি পরিবারে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুভ উদ্বোধন হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। একই সময়ে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম, মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কায়েমকোলা গ্রাম এবং ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝিকরগাছা কাটাখাল গ্রামে ডাটা কালেকশন শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঝিকরগাছা উপজেলার আওতাধীন ১১ ইউনিয়ন এবং পৌরসভার নয় ওয়ার্ডে এই তথ্য সংগ্রহ কার্যক্রম সসম্পন্ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়নের সুপারভাইজার শাহানা হক ডিনা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা সরাসরি উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. তহিদুল ইসলাম জানান যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পুরো উপজেলার প্রতি পরিবারের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার প্রস্তুত করা হবে। এই ডাটাবেজ ভবিষ্যতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা কার্যক্রম সুচারু বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৪ অক্টোবর) শুরুর পর ইতিমধ্যে টার্গেট এলাকায় সিংহভাগ জরিপ সম্পন্ন হয়েছে। রবিবার নাগাদ এই চিত্র।

একই সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকা ওয়ার্ডগুলোর সাধারণ জনগণকে নিজ নিজ বাড়িতে এনআইডি কার্ড, শিশুদের জন্ম নিবন্ধন সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। এবং বাড়ি বাড়ি যাওয়া গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে পূর্ণ সহযোগিতার অনুরোধ উপজেলা সমাজসেবা অফিস কর্তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com