1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়। পরে এসব মালামাল প্রকাশ্য নিলামে ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা মালামাল নিলামে বিক্রি করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডে যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কয়েক দফায় ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া এবং দোকানিদের সতর্ক করে প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়। তবে এরপরও ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে শনিবার অভিযান চালিয়ে কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়।

 

মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিলামসংক্রান্ত তালিকা অনুযায়ী, জব্দ করা মালামালের মধ্যে ছিল পান-সুপারির ডালি, বিভিন্ন ধরনের ঝুড়ি, প্লাস্টিকের র‌্যাক ও চেয়ার, শিশুদের খাট ও টেবিল, বালতি, ট্রে, মাদুরসহ বিভিন্ন প্লাস্টিকসামগ্রী। এসব মালামাল নিলামে মোট ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়।নিলামে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com