1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি

 

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও তাঁর পরিবার। তাঁদের দাবি, দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন। এ অবস্থায় লিজ বাতিল করে জমিটি তাঁদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পূর্বধলা উপজেলার জাওয়ানী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোস্তফা কামাল।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁদের বাড়ির পাশে রেললাইনসংলগ্ন প্রায় ৪৯ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে তাঁরা ফসল আবাদ করে আসছেন। জমিটির পাশেই তাঁদের সাফ কবলা দলিলমূলে কেনা জমি রয়েছে। তাঁর অভিযোগ, এসব বিষয় গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি লিজ নিয়েছেন।

 

মোস্তফা কামালের অভিযোগ, জমিটি লিজ নেওয়ার পর থেকে জুনায়েদ কবীর ও তাঁর লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ছাড়া লিজসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। এসব মামলার কারণে তাঁর পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে বলে দাবি করেন তিনি। মোস্তফা কামাল আরও বলেন, বিষয়টি নিয়ে রেলওয়ের ভূমি কার্যালয়ে আবেদন করার পর জমিটি তদন্ত করা হয়। তথ্য গোপন করে লিজ নেওয়ার অভিযোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিজ বাতিলের আশ্বাস দিয়েছিল বলে দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল জমিটির লিজের বৈধতা যাচাই করে পুনরায় তদন্তের দাবি জানান। একই সঙ্গে লিজ বাতিল করে জমিটি তাঁদের পরিবারের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুনায়েদ কবীর বলেন, “লিজ নেওয়া জমির পাশে আমার জায়গা আছে। রেলওয়ে কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করেই আমাকে জমিটি লিজ দিয়েছে। আমি কোনো অন্যায় করিনি।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com