1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

 

 

মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭ টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। এসময় প্রশাসন ও পুলিশের উপস্থিত টের পেয়ে সেলো ইঞ্জিল চালিত নৌকায় থাকা আরো ৩টি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালু খেকোরা।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর ) বিকালে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জামিলুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে প্রভাবশালী একটি মহল ইসলামপুর গ্রামের দুধকুমার নদে ১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। নদের তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে তীর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছিলেন স্থানীয়রা।

খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় ৭ টি ড্রেজার মেশিন জব্দ করে ৫টি থানায় নিয়ে আসা হয়। অপর দুটি মেশিন পানিতে থাকায় ইউপি সদস‍্য আবদুল কালামের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

এবিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জামিলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব‍্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com