1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার- আটক- ১ দেশে কেমিক্যাল শিল্পের চাহিদা থাকা সত্ত্বেও ঘাটতি রয়েছে: মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফলের বাজার ও নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযান : জরিমানা ১ লক্ষ ৫৭ হাজার টাকা উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-দই উৎপাদন, জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা রায়গঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও যুবক অপরাধ দমনে শ্রেষ্ঠ পরিদর্শকের স্বীকৃতি পেলেন রাকিবুল হাসান

ফলের বাজার ও নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযান : জরিমানা ১ লক্ষ ৫৭ হাজার টাকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

‎

‎

‎সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধি

‎

‎খুলনায় ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ৮টি টিম পৃথকভাবে এসব তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।

‎

‎খুলনা মহানগরীর সোনাডাঙ্গার তেঁতুলতলা মোড় এলাকায় উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করায় CreamsonCup-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে কেডিএ এভিনিউয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে Shwarma House-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমাইয়া স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎কুষ্টিয়া সদর উপজেলার চৌড়াস কলোনি বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মমিন স্টোরকে ১ হাজার এবং জাহানারা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎চুয়াডাঙ্গার জীবননগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স এন এফ ফার্মেসিকে ২ হাজার টাকা এবং সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে হাসান ট্রেডার্স ও চঞ্চল গ্যাস হাউসকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

‎

‎যশোর সদর উপজেলার সুজলপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরিয়ান এন্ড আনিকা স্টোরকে ১ হাজার টাকা এবং নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স তোহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎এ ছাড়া খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় সুমন এন্টারপ্রাইজ ও মেসার্স পিয়োস এন্ড পিয়ন্তি বাণিজ্য ভান্ডারকে ২০ হাজার টাকা করে এবং কল্যানী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে সাধু খা স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎অভিযানে মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

‎

‎ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com