
সিরাজগঞ্জ প্রতিনিধি
গত সেপ্টেম্বর মাসে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে স্বীকৃতি পেয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।
বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের অপরাধ সভায় সেপ্টেম্বর মাসে অপরাধ দমনে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ পরিদর্শকের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ওসি মো. রাকিবুল হাসানের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।