1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা তাড়াশে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, এক সপ্তাহের সময় বেঁধে দিলেন এমপি বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না রাখা ও পণ্যের লেবেলে মোড়ক না থাকার অভিযোগে দুটি ফলের দোকানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযানে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এ সময় ভোক্তা পর্যায়ে গ্যাস সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৩০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা যায়। ডিলার ও খুচরা পর্যায়ে বাজারদর এবং সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়।

 

সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় এ অংশে কোনো জরিমানা করা হয়নি। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।

 

পরে এসএস রোড ও বড় বাজার এলাকায় ফলের দোকানেও তদারকি চালানো হয়। মূল্য তালিকা হালনাগাদ না থাকা এবং পণ্যের লেবেলে মোড়ক সংক্রান্ত তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে ২ হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com