1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা তাড়াশে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, এক সপ্তাহের সময় বেঁধে দিলেন এমপি বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

 

নওগাঁর মান্দায় জমিতে আগাছানাশক স্প্রে দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। উপজেলার চকসিদ্ধেশ^রী গ্রামের ঘটনায় দায়ের করা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা নম্বর ৯৬৯সি/২৬ (মান্দা)।

ভুক্তভোগী ব্যক্তির নাম সাইদুর রহমান। তিনি কশব ইউনিয়নের চকসিদ্ধেশ^রী গ্রামের বাসিন্দা। মামলায় একই গ্রামের জামাল হোসেন, আলমগীর হোসেন, আব্দুল কাদের সাজু, এবাদ আলীসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, চকসিদ্ধেশ^রী মৌজায় ১৩ শতক জমি মামলার এক নম্বর আসামির বাবা তয়েজ উদ্দিনের সঙ্গে সাইদুর রহমান বিনিময়পত্র দলিল সম্পাদন করে ৩৬ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত বোরো মৌসুমে ওই সম্পত্তি তাঁদের দাবি করলে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হয় ওই জমির বোরো ধান।

মামলার বাদী সাইদুর রহমান অভিযোগ করে বলেন, এবারে আমন মৌসুমে ওই জমিতে স্বর্ণা-৫ জাতের ধানের চাষ করা হয়েছে। একই বিরোধের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর রাতে আগাছানাশক দিয়ে ওই জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় নওগাঁ আদালতে জামাল হোসেন, আলমগীর হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত জামাল হোসেন অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘কে বা কারা রাতের অন্ধকারে আগাছানাশক দিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই।’

মামলার বাদী পক্ষের আইনজীবী জহুরুল ইসলাম (১) বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com