1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা তাড়াশে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, এক সপ্তাহের সময় বেঁধে দিলেন এমপি বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

রংপুর প্রতিনিধি

 

 

 

‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়।

 

সকাল ১০টায় ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালিতে রংপুর রেঞ্জের ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুল ইসলাম, এনডিসি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিকল্পিত ও টেকসই নগরায়ণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা এবং পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। একই সঙ্গে দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট আবাসন, পরিবেশ ও নাগরিক সুবিধার সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

 

বিশ্ব বসতি দিবসের এবারের কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও টেকসই বসতি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com