1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা তাড়াশে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, এক সপ্তাহের সময় বেঁধে দিলেন এমপি বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি 

 

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল ইসলাম নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

 

 

গত সোমবার (৫ অক্টোবর) সকালে চিরিরবন্দর উপজেলার ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশে ধানক্ষেত থেকে মোকছেদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত ভ্যান চালক মোকছেদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার (কোম্পানি মোড়) এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র।

 

পুলিশ জানায়, মোকছেদুল রাতে ভ্যান চালাতেন। ধারণা করা হচ্ছে, রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে ৫ অক্টোবর সোমবার ভোরে ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশে শফিকুল ইসলামের ধানক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

চিরিরবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের গলায় গামছা ও লুঙ্গি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছেন।

 

চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। ভ্যানটি ছিনতাই হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com