1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টাকার অভাবে তিনবার ভেঙেছে সুচিত্রার বিয়ে, অবশেষে হলো ধুমধামেই ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা তাড়াশে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মান্দায় আগাছানাশক দিয়ে ধানগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের তদারকি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় দুই বছরেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, এক সপ্তাহের সময় বেঁধে দিলেন এমপি বিশ্ব বসতি দিবসে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

মান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ভার্কের অর্থায়নে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার টাকা করে ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

ভার্কের মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ।

অনুষ্ঠানে ভার্কের শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, সামসুজ্জোহা ও ইকবাল হোসেন বক্তব্য দেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতে ভার্কের এ উদ্যোগ প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখার জন্য তাঁরা ভার্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও ভার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com