1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ  শেরপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র জমা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার মামলায় ১ জন গ্রেপ্তার ফাইবার ভাস্কর্যে স্বাবলম্বী উল্লাপাড়ার নাঈম, কর্মসংস্থান হচ্ছে অন্যদেরও সিংড়ায় স্থানীয় নির্বাচনকে ঘিরে  বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত  জীবননগর একদিনের ব্যবধানে অবৈধ মজুদ আবারও ৩২০ বস্তা রাসায়নিক সার জব্দ রায়গঞ্জের নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশারি বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন  ভিপি এমপি আয়নুল হক

সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

আগামি পৌর নির্বাচনে প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মী ও সিরাজগঞ্জবাসীকে নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

 

 

 

 

 

 

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিল, আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করেছিল সেই হবে বিএনপির প্রার্থী।

 

 

 

 

 

 

 

 

 

এর আগে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

 

 

 

 

 

 

 

 

 

সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি সিরাজগঞ্জকে শান্তির শহর দেখতে চাই। কিন্তু সিরাজগঞ্জ শহরে যদি শান্তি ভঙ্গ করা হয়, তাদেরকে ছেড়ে দেবো না। কিছুদিন আগে সিরাজগঞ্জে যে ন্যক্করজনক ঘটনা ঘটে গেছে। এটা বিএনপির কাছে সিরাজগঞ্জের মানুষের প্রত্যাশা ছিল না। আমি সিরাজগঞ্জের মানুষের কাছে জোড়হাত করি, যে কাণ্ডটা ঘটাইছে আমার কর্মীরা তাদের শাস্তি দেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

কবে মেয়র ইলেকশন, আর সেই মেয়র ইলেকশন নিয়ে এপার-ওপার মারামারি করবা, আমি হসপিটালের বেডে শুয়ে থাকবো, সেখান থেকে প্রধানমন্ত্রীর ফোন পাবো এইটা সহ্য করা হবে না।

 

 

 

 

 

 

 

আমি আগেও বলেছি, এখনও বলি। যে আন্দোলনে শরীক ছিল যে নেতৃত্ব দিয়েছিল। আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করেছিল সেই বিএনপির প্রার্থী হবে। কিন্তু এইডাকে কেন্দ্র করে যারা সিরাজগঞ্জকে অস্থিতিশিল করবে তাদের কোন রেহাই নেই। সেটা যদি আমার হাত হয়, সেই হাতও রাখবো না।

 

 

 

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এমপি, সিরাজগঞ্জ-১ আসনের এমপি মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের ভিপি আইনুল হক, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com