1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ  শেরপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র জমা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার মামলায় ১ জন গ্রেপ্তার ফাইবার ভাস্কর্যে স্বাবলম্বী উল্লাপাড়ার নাঈম, কর্মসংস্থান হচ্ছে অন্যদেরও সিংড়ায় স্থানীয় নির্বাচনকে ঘিরে  বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত  জীবননগর একদিনের ব্যবধানে অবৈধ মজুদ আবারও ৩২০ বস্তা রাসায়নিক সার জব্দ রায়গঞ্জের নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশারি বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন  ভিপি এমপি আয়নুল হক আজ ৩৪ লাখ শিশু পাবে হামের টিকা 

সিংড়ায় স্থানীয় নির্বাচনকে ঘিরে  বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের সিংড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ৪নং কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. শামীম হোসেন ভিপি।

 

সভায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশ নেন। এছাড়াও তৃণমূল বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন।

 

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় শৃঙ্খলার বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com