1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ  শেরপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র জমা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার মামলায় ১ জন গ্রেপ্তার ফাইবার ভাস্কর্যে স্বাবলম্বী উল্লাপাড়ার নাঈম, কর্মসংস্থান হচ্ছে অন্যদেরও সিংড়ায় স্থানীয় নির্বাচনকে ঘিরে  বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত  জীবননগর একদিনের ব্যবধানে অবৈধ মজুদ আবারও ৩২০ বস্তা রাসায়নিক সার জব্দ রায়গঞ্জের নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশারি বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন  ভিপি এমপি আয়নুল হক

রায়গঞ্জের নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশারি বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

 

নিজস্ব প্রতিনিধিঃ 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে নিমগাছি বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

 

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জাব্বার মিয়া জানান, কর্মসূচির অংশ হিসেবে এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে ৪০টি মশারি বিতরণ করা হয়েছে।

 

এ সময় ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

 

অভিযানকালে নিমগাছি বাজারের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং সিএনজি গ্যারেজ এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও কথা বলেন ইউএনও।

 

কর্মসূচির অংশ হিসেবে এলাকার হতদরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষায় দরিদ্র মানুষের জন্য মশারি ব্যবহারের সুযোগ তৈরি হয়।

 

পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচিতে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, নিমগাছি বাজার কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনা করা হলে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতাও আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com