1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

বিনোদন ডেস্ক

 

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিগত এক বছরের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ কিছু কমলেও অন্যান্য তারকাদের তুলনায় তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন।

 

 

 

প্রতিবেদন অনুযায়ী, এক বছরে শাহরুখ খানের প্রায় দুই হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে। গত বছর এই তালিকায় তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি, যা নতুন মূল্যায়নে কমে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি রুপিতে।

 

 

 

বলিউডের এই তারকার আয় কেবল সিনেমা থেকে আসে না। তার প্রযোজনা ও ভিএফএক্স সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মূল সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস তার আয়ের অন্যতম প্রধান উৎস। মূলত ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, স্টক মার্কেট ও আন্তর্জাতিক বিনিয়োগের মূল্যায়নে পরিবর্তনের কারণেই মোট হিসেবের এই তারতম্য ঘটেছে।

 

 

শাহরুখের পরে হুরুন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিগ বি অমিতাভ বচ্চন। অন্যদিকে বলিউড তারকা সালমান খান ও হৃতিক রোশনও ধনীদের তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।

 

 

এদিকে ২০২৩ সালে পাঠান, জাওয়ান ও ডানকির সাফল্যের পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা অ্যাকশন ছবি কিং আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা, রাঘব জুয়াল, অনিল কাপুর ও সৌরভ শুক্লা।

 

 

 

সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com