1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

মো. আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

 

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফলদা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়ক মো. আক্তারুল ইসলাম।

 

সভায় মো. আক্তারুল ইসলাম বলেন, গ্রাম আদালত আইন, ২০২৬ অনুযায়ী স্থানীয় পর্যায়ে নির্দিষ্ট কিছু ফৌজদারি ও দেওয়ানি বিরোধ সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ রয়েছে। ইউনিয়ন পর্যায়ে পরিচালিত গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

তিনি জানান, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টাঙ্গাইল জেলার ইউনিয়নগুলোতে গ্রাম আদালতে মোট ৬৩৬টি মামলা এসেছে। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম তুলনামূলক কম। গত চার বছরে এ ইউনিয়নে মাত্র ৬০টি বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

সভায় ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বক্তারা এসব প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে ফলদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজালাল তালুকদার, সহসভাপতি শাহ সোলায়মান বাবর, সাইদুর রহমান খান মোনায়েন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদশা, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, লিটন সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির জন্য সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com