1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জেরর ডিম, পোল্ট্রি মুরগী ও ব্রয়লারসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শিলন্দা এলাকায় ডিমের খামার ও পাইকারী বাজারে ডিম, পোল্ট্রি ও ব্রয়লারের বাজারে এ অভিযান চালানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখ। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

মো. সোহেল শেখ জানান, অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো: রকিকে ৫ হাজার ও ও মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো: ভাষান শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, এ সময় বেশ কিছু বাজারে নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com