1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

খ ম জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ 

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১০ঘটিকার সময় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।

 

নিহতরা হলেন, উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মোঃ দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ের দিকে ফিরছিলেন।রাস্তায় ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা ৩জন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া কে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, ৩জন আহত অবস্থায় হাসপাতালে আসেন এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শাহিনুল ইসলাম ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com