
রাজশাহী প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে প্রথম অধিবেশনের বর্ণাঢ্য র্যালি সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের রেলগেট পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়। র্যালি শেষে সকাল ১১টায় ‘পিঁপড়া ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট’-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী একটি সংগঠনের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অতীতের কার্যক্রম পর্যালোচনা, অর্জন মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের গুরুত্বপূর্ণ সময়। প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক ঐক্য ও সহযোগিতার পরিবেশ সুদৃঢ় করতে কাজ করছে।”
তিনি আরও যুক্ত করেন যে, বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব বহুগুণ বেড়েছে এবং সমাজকে এগিয়ে নিতে নীতিনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার করতে এই প্রেসক্লাব সর্বদা বদ্ধপরিকর।