1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে অবৈধ সীসা কারখানায় মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ দখল-দূষণে মৃতপ্রায় মগড়া, ৪৮ কোটি টাকায় পুনর্জীবনের উদ্যোগ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত ৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং রায়গঞ্জে একই রাতে ৬ গরু চুরি দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কতদিন পাবেন রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি ব্রাজিলে নেইমার অধ্যায় শেষ, আনচেলত্তির স্পষ্ট বার্তা প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১০ কাজ করা উচিত

৮ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে সিরাজগঞ্জে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম (এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি জননেতা মুহাম্মাদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এ সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১১ দলীয় ঐক্যের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ ৮ দফা দাবি বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, উত্তরবঙ্গের মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন।

 

নেতৃবৃন্দ আরও বলেন, লংমার্চকে সফল করতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন এবং নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com