1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ভূঞাপুরে ৩ জনকে কারাদণ্ড 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড, আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার তাড়াই গ্রামের লস্কর আলীর ছেলে সৌখিন (সুলতান) (২৭), পলিশা মাঝিপাড়া গ্রামের সোবহানের ছেলে সাকের (২৭) এবং ফকিরপাড়া গ্রামের আকতারের ছেলে মনির (১৮)।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ মাদক সেবনের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত তিনজনকে প্রত্যেককে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com