1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

মেহেদী হাসান রিপন,যশোর প্রতিনিধিঃ

 

যশোর শহরের সম্মেলন স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ময়লার ডাস্টবিনের সামনে থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবককে মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল প্রায় পৌনে ১২টার দিকে সম্মেলন স্কুলের সামনের রাস্তায় ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি দেখতে পেয়ে পথচারী মিরাজ হোসেন মিল্টন তড়িঘড়ি করে যুবকদের সহায়তায় তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় নিয়ে আসা ওই যুবকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় কিংবা স্বজনদের কোনো সন্ধান মেলেনি।

 

যুবকটির পরিচয় শনাক্ত করতে স্থানীয় প্রশাসন ও পথচারীদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। যদি কেউ এই যুবকের কোনো পরিচয় চিনে থাকেন বা তাঁর বিষয়ে কিছু জেনে থাকেন, তবে যশোর জেনারেল হাসপাতালে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com