1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

গভীর রাতে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

 

 

মোঃ জসিম মিয়া, শেরপুর প্রতিনিধি: 

 

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার ও অর্ধাহারে দিন কাটানো এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।

 

দীর্ঘদিন ধরে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিজেও গুরুতর অসুস্থ। এছাড়া এই অভাবের সংসারে রয়েছে এক শারীরিক প্রতিবন্ধী সন্তান।

 

সম্প্রতি পরিবারের একমাত্র নারী সদস্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পরিবারটির ওপর নেমে আসে ঘোর অমানিশা। চরম অসহায়ত্ব ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে দিন পার করছিল তারা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারটির এই হৃদয়বিদারক ও দুর্বিষহ জীবনযাপনের খবর ছড়িয়ে পড়লে তা বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলীর নজরে আসে।

 

খবর পেয়েই কালক্ষেপণ না করে গভীর রাতের অন্ধকারেই ছুটে যান সেই অসহায় পরিবারের বাড়িতে।

সেখানে গিয়ে তিনি কেবল সহমর্মিতাই প্রকাশ করেননি, বরং নিজ হাতে অসুস্থ গৃহকর্তাকে খাবার খাইয়ে দেন।

 

এরপর তিনি পরিবারের সদস্যদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সাহায্যসহ খাবার ও ওষুধ তুলে দেন।

 

পাশাপাশি তিনি এই পরিবারের যাবতীয় জরুরি খরচের প্রতিশ্রুতি দেন।

 

এছাড়া ভবিষ্যতে অসুস্থ গৃহকর্তা ও প্রতিবন্ধী সন্তানের ওষুধ ও পুষ্টিকর খাবারের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

 

শেরপুর সদর উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা আলহাজ্ব হযরত আলীর এমন তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী মানবিক পদক্ষেপে স্থানীয় কামারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

পাশাপাশি তার এমন উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com