1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ—বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বদলি সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সোনালু-কদমের গাছের চারা রোপন বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার সলঙ্গার হাটে জমে উঠেছে রোপা আমনের চারা বেচাকেনা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বদলি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ এবং অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাওলানা ভাসানী কলেজের ২১ জন শিক্ষার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এই শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়।

 

 

 

 

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি জানার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে’।

 

অভিযোগ থেকে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলছিল। মাওলানা ভাসানী কলেজের ‘জ’ গ্রুপের ছাত্রীরাও ওই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলী ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। এ ছাড়াও প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জোর করে ১০০ টাকা করে নেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

 

 

 

 

 

বৃহস্পতিবার মাওলানা ভাসানী কলেজের ২১ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে ছাত্রীরা রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

 

 

শিক্ষার্থীরা বলেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুকুর আলী আমাদের হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা বলে সবার শরীরেই স্পর্শ করেছেন। স্যার থাকাকালীন সময়েও স্পর্শ করেছেন। স্যার চলে যাওয়ার পরও চেষ্টা করেছেন। আমরা নিজেদের নিরাপদ দূরে নিয়ে গিয়েছি। তিনি জনপ্রতি ছাত্র/ছাত্রী থেকে ১০০ টাকা নিয়েছেন, যা নিয়মবহির্ভূত। এসব অনৈতিক কাজের জন্য শুকুর আলীকে চাকরিচ্যুত করার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com