1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নিষিদ্ধ পলিথিন বন্ধে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধিঃ

 

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী, মাছ বিক্রেতা, বাজার সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকর প্রভাব, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বক্তারা বলেন, পলিথিন ব্যবহারের কারণে জলাবদ্ধতা, মাটি ও পানি দূষণসহ পরিবেশের নানা ক্ষতি হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগ নয়, পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলাও জরুরি। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও ভোক্তা উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com