1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ঢাকায় তৈরি হতো ইয়াবা, কেমিস্টসহ গ্রেফতার ২ সচল হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট, উৎপাদনে যুক্ত ৫৫ মেগাওয়াট ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আমতলীতে ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন, হুইলচেয়ার, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১ রায়গঞ্জে চালের মিল ও পাইকারি দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন, হুইল চেয়ার ও সাইকেল বিতরণে ব্যস্ত দিন কাটালেন জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই কারখানায় নকল পণ্য তৈরী মালিককে ১ লাখ টাকা জরিমানা নকল টাইলস ক্লিনার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই কারখানায় নকল পণ্য তৈরী মালিককে ১ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গায় লাইসেন্স বিহীন বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

 

সোমবার(৩ আগস্ট ) বেলা ৩ টার দিকে জীবননগর উপজেলা পিয়ারাতলা নামক বাজারে হেনা কনজুমার প্রোডাক্টস নামের ওই কারখানায় অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

 

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জীবননগর উপজেলা পিয়ারাতলা নামক বাজারে অভিযান চালানো হয়। বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানে কয়েকটি দোকান ও ফ্যাক্টরী তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ ও টাইলস ক্লিনার উৎপাদন করে আসছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মো: মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় । এছাড়া অতি দ্রুত ফ্যাক্টরীর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও র‌্যাবের একটা টীম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com