1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি রাষ্ট্রপতি নির্বাচনের পর সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সলঙ্গায় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত,দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নতুন কমিটি প্রকাশ জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ শতাংশ ঘটনা মফস্বলে রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা শুরু সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ সৎ চিন্তা আর সৃজনশীলতায় বদলে গেছে দর্শনা থানার চিত্র, সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে ওসি নজরুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

মো.আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী ক‍্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার ( ৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদোগ্যে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকার পাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান এর নেতৃত্বে এই ক‍্যাম্পেইনে এলাকার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
তারা মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। এই কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

 

এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত ১ জন কর্মী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন। আহত ব্যক্তি একই এলাকার মৃত রফাতউল্যার ছেলে গোলজার হোসেন(৪৭)।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

 

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন মাদক ব‍্যবসায়ী ওই পরিবারের ৪ জন সদস‍্য নাছির উদ্দিন (৫২) ও তার ৩ ছেলে রমজান আলী(৩২), হযরত আলী (২৮), কফিল উদ্দিন (২০) এদের নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রত‍্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, এই পরিবারটি প্রকাশ‍্যে মাদক ব‍্যবসা করে। মাদক বিরোধী ক‍্যাম্পেইনে মাদক ব্যবসায়ীদের এই ধৃষ্টতাপূর্ণ হামলার ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অনতিবিক্ষম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এবিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কামরুজ্জামান জানান, মাদক বিরোধী ক‍্যাম্পেইন থেকে ফেরার পথে আমার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত‍্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com