1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি রাষ্ট্রপতি নির্বাচনের পর সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সলঙ্গায় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত,দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নতুন কমিটি প্রকাশ জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ শতাংশ ঘটনা মফস্বলে রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা শুরু সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ সৎ চিন্তা আর সৃজনশীলতায় বদলে গেছে দর্শনা থানার চিত্র, সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে ওসি নজরুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সলঙ্গায় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত,দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

মো. এরশাদ আলী, সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের সলঙ্গায় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সলঙ্গা উপজেলার ধুবিল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মরহুমের পুত্র রাহিদ মান্নান লেলিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

 

 

আলোচনা সভায় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খাঁন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, এস এম বাবর আলী খোকন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, মরহুমের কন্যা লুবনা তালুকদার, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

বক্তারা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

 

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ২০২৫ সালের ১৮ জুলাই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com