1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি রাষ্ট্রপতি নির্বাচনের পর সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সলঙ্গায় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত,দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নতুন কমিটি প্রকাশ জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ শতাংশ ঘটনা মফস্বলে রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা শুরু সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ সৎ চিন্তা আর সৃজনশীলতায় বদলে গেছে দর্শনা থানার চিত্র, সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে ওসি নজরুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চার বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা  

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তিন বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে। নিলুফা বেগম দর্শনা থানাধীন ডিহিকৃষ্ণ গ্রামের নজরুল ইসলাম রনি স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য যাত্রীদের সঙ্গে শিশু কন্যা জামিয়ার হাত ধরে প্লাট ফরমে দাঁড়িয়ে ছিলেন নিলুফা বেগম। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করছিলো। হঠাৎ মেয়ের হাত ছেড়ে রেললাইনে ঝাঁপিয়ে পড়েন নিলুফা। ট্রেনে ধাক্কায় মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে।

 

নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com