1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

১২ হাজার টাকার জাল নোটসহ আটক, থানায় মামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪ Time View

 

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টিতে মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে তিনি সেটি জাল বলে ধারণা করেন। এ সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয়।

 

খবর পেয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার ও জব্দ করা হয়।

 

আটক ব্যক্তি হলেন মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে।

 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১২ হাজার টাকা। জব্দকৃত নোটগুলো একই সিরিয়ালের হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জাল নোট চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

এ ঘটনায় এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে আটক লিটন মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৭, তারিখ ২৪ জুলাই ২০২৬। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ(বি) ও ২৫(ডি) ধারায় রুজু করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, আটক আসামিকে আদালতে সোপর্দ করার পাশাপাশি জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com