1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ক্ষতবিক্ষত কৃষকের মরদেহ মিলল মাঠে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাসেম মণ্ডল (৫২) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২৪ জুলাই) সকাল সাড়ে ৮ দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী

মাঠে স্থানীয় কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত হাসেম মণ্ডল উপজেলার উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, এক দিন আগে বৃহস্পতিবার

হাসেম মণ্ডল কৃষিজমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু দিনশেষেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন আজ শুক্রবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকেরা একটি পাট খেতের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীরা মাঠে ভিড় করতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com