1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই মিল মালিককে জরিমানা নদী রক্ষায় রায়গঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান, একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড তাড়াশে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড  দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নদী রক্ষায় রায়গঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সহযোগিতায় স্থানীয় ভূমিহীন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (২২ জুলাই) সকালে ধানগড়া ইউনিয়নের ফুলজোড় নদীতীরবর্তী কুটিরচর গ্রামে উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একই দিন দুপুরে ধানগড়া পূর্বপাড়া এবং সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় পর্যায়ক্রমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে ঘুরকা ইউনিয়নের রয়হাটি গ্রামে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কর্মসূচি চলে, যা সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

দুই দিনের কর্মসূচিতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য পরিবেশনা এবং পরিবেশবিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়। নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নদী দূষণ, অবৈধ দখল, শিল্পবর্জ্য এবং পরিবেশ বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিজেরা করি-এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, নিজেরা করি-এর রায়গঞ্জ সমন্বয়ক আছাবুর রহমান এবং স্থানীয় জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস প্রমুখ।
এ সময় ধানগড়া ও ঘুরকা ইউনিয়ন ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ, সদস্য-সদস্যাসহ বিপুলসংখ্যক স্থানীয় নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “নদী বাঁচাও –দেশ বাঁচাও”—এই প্রত্যয়কে সামনে রেখে ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নদী রক্ষার এই উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com