
শিমুল রেজা ,চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন(৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এসময় ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি বৈদ্যুতিক মোটরের তারের উপর পড়লে ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মরদেহ ময়নাতদন্তে পাঠাতে গেলে স্বজন ও স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।