
নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) শামিম হোসেন। এসময় একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১ টায় উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মঞ্জুরুল আলম (৪৬)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি মামলার নিষ্পত্তি করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এসআই মো. আবুল কালাম আজাদ।
প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।