1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৮ পদের বিপরীতে কর্মরত মাত্র ২ জন,চান্দাইকোনা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্ধিত কমিটিতে জায়গা পেলেন ঈশ্বরগঞ্জের আলমগীর কবির  সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ   পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত; ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার আহ্বান মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় বহিষ্কার ৫ পরীক্ষার্থী ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট পোরশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক:রহস্য উন্মোচন করল হাটহাজারী থানা পুলিশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বুধবার (৮ জুলাই) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দেড়টার দিকে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযানে যায়। এ সময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

 

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পিস্তলটি বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

 

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com