1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

 

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় আজ বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

 

 

মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে বোর্ড কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। তবে একই বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

 

 

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

এদিকে মঙ্গলবার গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের মতে, টানা ভারী বর্ষণের কারণে এই তিন জেলায় দিনের বেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে দিনের সিদ্ধান্ত রাতে হয়, কীভাবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com