1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার ৫ অনলাইন জুয়াড়ি তাড়াশের চরকুশাবাড়ী কমিউনিটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় নিজের কক্ষে বসেই মাতলামি করলেন প্রধান শিক্ষক গণতন্ত্রের সংগ্রামে এনটিভির সাহসী ভূমিকার প্রশংসা মির্জা ফখরুলের, ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ব্রহ্মপুত্র কেড়ে নিচ্ছে শেষ আশ্রয়টুকুও প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন  ডিমলায় ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ লম্পট মামার বিরুদ্ধে, এলাকাবাসীর তীব্র ক্ষোভ মেলান্দহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা কামড়ে নির্যাতন অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার ৫ অনলাইন জুয়াড়ি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

জয়পুরহাট প্রতিনিধি

 

জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

 

 

 

শুক্রবার (৩ জুলাই) সকালে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের জুয়েল রানা জিসান (২৩), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী (২৭), মিশন খাসপাহুনন্দা গ্রামের শাফিউল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৯), নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর গ্রামের নীরব বর্মন (২২) এবং রামরামপুর তেলিপাড়া গ্রামের দেওয়ান মোহাম্মদ আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।

 

 

ডিবি পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অনলাইনে জুয়ার আসর বসেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে হাতেনাতে ওই ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

 

 

 

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জুয়ার অ্যাপস ডাউনলোড করে জুয়া খেলে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকায় বিভিন্ন প্রকার চুরি ও অন্যান্য অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলাজুড়ে অপরাধ দমনে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com