
দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারটি সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর-৪০১/২৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. নিজাম আলী (৩৬) গ্রেপ্তার হন। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধানগড়া পূর্বপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, একই ব্যক্তির নামে চারটি সাজা পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধানগড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশি প্রহরায় চালানমূলে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাজা পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”