1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাড়লো গণমাধ্যম ও গণমাধ্যমকর্মী মর্যাদা হারালো মফস্বল সাংবাদিকতা রাখাইনে বিস্ফোরণ ও গোলাগুলি, টেকনাফ সীমান্তজুড়ে আতঙ্ক জার্মান প্রবাসীকে মারপিট ও জমি দখল করে মাটিভরাট শাহজাদপুরে যমুনার তান্ডব: বসতবাড়িসহ ৬ গ্রামের ৬শ একর ফসলি জমি বিলীন অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি  জনগণের উপর কোনভাবেই ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে গ্রহনযোগ্য নয়- এমপি এরশাদ উল্লাহ্ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু  ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান ভূঞাপুরে ঝোপের আড়ালে গাঁজার চাষ, আটক ১

রায়গঞ্জে দুই পা হারানো ভ্যানচালক শাহীনের চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের নলছিয়া আদর্শ গ্রামের বাসিন্দা শাহীন শেখ (৪০), পিতা মৃত মফিজ উদ্দিন। প্রায় দুই বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন তিনি। এরপর থেকে কর্মক্ষমতা হারিয়ে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

 

জানা গেছে, শাহীন শেখ পেশায় একজন ভ্যানচালক ছিলেন। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই চলত তাঁর ছয় সদস্যের সংসার। কিন্তু দুর্ঘটনায় দুই পা হারানোর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি কর্মহীন হয়ে পড়েন। বর্তমানে সংসার চালানোর পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যয় বহন করাও পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।

 

পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, কৃত্রিম পা সংযোজন এবং পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চিকিৎসার পেছনে সহায়-সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হচ্ছে।

 

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি অত্যন্ত মানবিক। সরকারি নীতিমালার আওতায় কী ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব, তা বিবেচনা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষদের শাহীনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সম্মিলিত উদ্যোগে একজন অসহায় মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন।”

 

শাহীনের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। তাদের আশা, সবার আন্তরিক সহযোগিতায় শাহীন প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

 

যোগাযোগ: শাহীন শেখ (ব্যক্তিগত মোবাইল) ০১৭৯৩-৭৫৩৫৬৯।নগদ (ব্যক্তিগত): ০১৭০৪-২১৩২৪৬।

শাহীনের স্বজনরা জানান, যে কোনো সামান্য আর্থিক সহযোগিতাও তাঁর চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com