1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি দুধকুমারের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত ভূরুঙ্গামারীর নিম্নাঞ্চল কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা শুভ উদ্বোধন করা হয় নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা  রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করল সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাব-১২ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

সোমবার (২৯ জুন) সকালে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজারের একটি যৌথ আভিযানিক দল তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রামের ৯ নম্বর সেতু সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গলগন্ডা এলাকার মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মো. ফারুক (১৯)।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

 

এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা, জব্দ করা পিকআপ ও মোবাইল ফোন জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com